,

যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়ায় ‘বিরতি’

news-image

অন্তর্জাতিক ডেস্ক : এক ডোজেই কাজ হয় বলে জনসন অ্যান্ড জনসনের টিকার প্রতি আগ্রহ বাড়ছিল৷ কিন্তু ছয় জনের রক্তে জমাট বাঁধায় এবং তাদের মধ্যে এক জনের মৃত্যু হওয়ায় এ টিকা আপাতত বন্ধ রাখলো যুক্তরাষ্ট্র৷

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থার সুপারিশে এ টিকা দেয়ার কার্যক্রম স্থগিত করা হয়৷ আজ সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র টিকা নেয়ার পর ছয় জনের রক্ত জমাট বাঁধার বিষয়টি খতিয়ে দেখবে৷

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, রক্ত জমাট বাঁধা ছয় জনই নারী৷ তাদের বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে৷ ছয় জনের এক জন মারা গেছেন, আরেক জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের ছয় লাখ ৮০ হাজার ডোজ দেয়া হয়েছে৷ এর মধ্যে মাত্র ছয় জনের রক্ত জমাট বাঁধলেও সে দেশের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্র এবং খাদ্য ওষুধ প্রশাসন বিভাগ এক যৌথ বিবৃতিতে বলেছে, টিকা দেয়ার পরে ছয় জনের দেহে যে জটিলতা দেখা দিয়েছে তা বেশ বিরল৷ কয়েকদিন আগে ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও জনসন অ্যান্ড জনসনের টিকা নেয়ার পর চার ব্যক্তির রক্ত জমাট বাঁধার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল৷

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য