,

খালেদা জিয়ার চিকিৎসা চলছে বাসাতেই

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক আলম মামুন। তিনি বলেছেন, এখন পর্যন্ত খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তাতে বাসায় রেখেই তার চিকিৎসা সম্ভব।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়াকে দেখে এসে সংবাদমাধ্যমে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টা থেকে এক ঘণ্টা ধরে তিনি করোনা আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসাসেবা দেন। এ সময়ে বায়োকেমিক্যাল টেস্টের জন্য টেকনোলজিস্ট শরিফ উদ্দিন সবুজ খালেদা জিয়ার রক্তের নমুনা সংগ্রহ করেন।

ডা. মামুন বলেন, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ নেই। পরীক্ষার জন্য তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। তার রক্তে কোনো ঝুঁকি আছে কিনা জানার জন্য বায়োকেমিক্যাল টেস্ট করা হয়েছে। রিপোর্ট এলে পর্যালোচনা করা হবে। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা তত্ত্বাবধান করছেন তার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তিনি দেশ-বিদেশের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে নির্দেশনা দিচ্ছেন। টিমওয়ার্কের মাধ্যমে ম্যাডামের চিকিৎসা চলছে।

এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এরই মধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে। সারাদেশের মানুষ দোয়া করছে, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। তিনি আবারও দেশবাসীর কাছে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া-প্রার্থনা করার আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে আসছি। আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি এই করোনার মধ্যে অবিলম্বে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ জামিন চেয়েছেন। আমরা তার এ বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা