,

মাদানীর বিরুদ্ধে এবার পর্নগ্রাফি মামলা

news-image

অনলাইন ডেস্ক : ‘শিশুবক্তা’ খ্যাত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে এবার পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইলতুৎমিশ বলেন, ‘শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী মোবাইল ফোনে নিয়মিত পর্নোগ্রাফি ভিডিও দেখাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন। তার মোবাইল ফোনে অশ্লীল ও আপত্তিকর পর্নো ভিডিও পেয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।’

উপ-পুলিশ কমিশনার আরও বলেন, ‘তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮ (৫) (ক) ধারা যুক্ত করা হয়েছে। এছাড়াও গাজীপুরে রফিকুল ইসলাম মাদানীর প্রতিষ্ঠিত মাদরাসাটিতে কারা অর্থায়ন করতেন, এখান থেকে সরকার ও রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রম চালানো হতো কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, গত ৮ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর তাকে প্রথমে গাজীপুর জেলা কারাগার ও পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য