,

মুভমেন্ট পাসের জন্য সাইটে ঢুকেছে ৬ লাখ, অনুমতি ৩০ হাজার

news-image

অনলাইন ডেস্ক : করোনা সংক্রমণ রোধে বুধবার থেকে সর্বাত্মক লকডাউনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় বিনা প্রয়োজনে বাসার বাইরে কেউ যেতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে অনুমতি নিয়ে বাইরে যেতে পারবেন। এ জন্য পুলিশের পক্ষ থেকে মুভমেন্ট পাস চালু করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ পুলিশ অডিটরিয়াম রাজারবাগে মুভমেন্ট পাস অ্যাপের শুভ উদ্বোধন করেন আইজিপি ড. বেনজীর আহমেদ। উদ্ধোধনের পর থেকে পাস নিয়ে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের।

এটি চালুর প্রথম এক ঘণ্টায় ঢুকেছে ১ লাখ ২৫ হাজার। আর প্রতি মিনিটে ঢুকেছে প্রায় ১৫ হাজার। এদিকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত মোট ছয় লাখ নাগরিক পুলিশের মুভমেন্ট পাস দেওয়ার ওয়েবসাইটে ঢুকতে পেরেছেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ছয় লাখ নাগরিক বাইরে চলাফেরার অনুমতি চেয়ে মুভমেন্ট পাসের জন্য পুলিশের ওয়েবসাইটে ঢুকেছেন। তাদের মধ্যে সব ধাপ সম্পন্ন করে পাসের রেজিস্ট্রেশন করতে পেরেছেন মাত্র ৬০ হাজার নাগরিক। বাকিদের রেজিস্ট্রেশনের কোন না কোন ধাপে সার্ভার কাজ না করায় তারা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি। যেই ৬০ হাজার নাগরিক মুভমেন্ট পাসের জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের মধ্যে ৩০ হাজার জনের পাস ইস্যু করা হয়েছে।

তবে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ওয়েবসাইটটি সাময়িক সময়ের জন্য ডাউন হয়ে যায়। পরবর্তীতে কেউ কেউ ঢুকতে পারলেও ‘৫০৪- গেটওয়ে টাইম-আউট’ বার্তা দেখতে পারছেন।

মুভমেন্ট পাসের জন্য https://movementpass.police.gov.bd এই ঠিকানায় আবেদন করা যাবে।

সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য