,

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডারদের সাক্ষাৎ

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে সফররত ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (মিনুসকা) ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সিদিকি ড্যানিয়েল ত্রাওর ও ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদানের (আনমিস) ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শাইলেশ সাদাশিভ তিনাইকার মঙ্গলবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।

ফোর্স কমান্ডারা সাক্ষাত্কালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও চলমান শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবেলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের বিশেষভাবে সম্পৃক্তকরণ, মিশন এলাকায় এয়ার সহায়তা বৃদ্ধি এবং বৈশ্বিক মহামারি কভিড-১৯ পরিস্থিতিতে শান্তিরক্ষা অপারেশনের কার্যপ্রণালীর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন জেনারেল আজিজ আহমেদ। এ ছাড়াও আফ্রিকা মহাদেশে নিযুক্ত বাংলাদেশি শান্তিরক্ষীরা সেখানকার জীব বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে বলে সেনাবাহিনী প্রধান মত পোষণ করেন।

উল্লেখ্য, মুজিব জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গত ৪ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’ পরিচালিত হয়। এই অনুশীলনের সর্বাপেক্ষা তাত্পর্যপূর্ণ অধ্যায় ‘আমি চিফস্’ কনক্লেভ’ এ যোগদানের উদ্দেশ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসকা এবং আনমিসের ফোর্স কমান্ডারগণ বাংলাদেশে আসেন। সফর শেষে তাঁরা মঙ্গলবার ঢাকা ত্যাগ করেন।

ফোর্স কমান্ডারদের সাক্ষাতের আগে বাংলাদেশে সফররত ভুটান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব অপারেশনস্ ব্রিগেডিয়ার জেনারেল দরজি রিনচেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষত্ করেন। সাক্ষাত্কালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা বিষয়ক কর্মশালা আয়োজন, বিশেষজ্ঞ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বিনিময় এবং পারস্পরিক প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বাড়াতে বিশেষ গুরুত্বারোপ করেন। আলোচনায় জেনারেল আজিজ আহমেদ বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশের প্রতি ভুটান সরকারের আকুণ্ঠ সমর্থন বজায় থাকবে বলে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন।

জেনারেল দরজি রিনচেন গত ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত ‘আর্মি চিফস্ ’কনক্লেভ’ এবং বহুজাতিক অনুশীলন ‘শান্তির অগ্রসেনা’তে অংশগ্রহণের জন্য ঢাকায় আসেন। সফর শেষে তিনি বুধবার ঢাকা ত্যাগ করবেন।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য