,

‘বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য সঙ্কটের পরেও বাংলাদেশ এসডিজি বাস্তবায়নে সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে ইউনেস্কো নির্বাহী বোর্ড সভায় বাংলাদেশ প্রতিনিধি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি তারিক সুজাত জানিয়েছেন, জিডিপির ৪.৩৪% অর্থাৎ ১৪.২৮ বিলিয়ন মার্কিন ডলারের ২১টি প্রণোদনা প্যাকেজ ছাড়াও বাংলাদেশ সরকার মহিলা, হতদরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। শিক্ষাখাতের সঙ্কট মোকাবেলায় সরকারের ব্যাপকভিত্তিক দূরশিক্ষণ কার্যক্রমসহ নানা ডিজিটাল কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

আজ মঙ্গলবার ইউনেস্কো নির্বাহী বোর্ড সভায় কবি তারিক সুজাত নির্বাহী বোর্ডের অধিবেশনের প্লেনারি ডিবেইটে অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন। তিনি তার ভাষণে ইউনেস্কোর ভিশন এবং মিশন তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থার প্রচেষ্টার প্রতি বাংলাদেশের শক্তিশালী এবং অবিচল আস্থার কথা পুনর্ব্যক্ত করেছেন।

ইউনেস্কোর মহাপরিচালক মিজ অঁদ্রে আজুলের দ্বিতীয় মেয়াদে পুনঃনির্বাচনের জন্য মনোনীত হওয়ায় বাংলাদেশ সন্তোষ প্রকাশ করেছে। বৈশ্বিক মহামারি মোকাবেলায় তার গৃহীত ত্বরিত এবং কার্যকর পদক্ষেপের প্রশংসা করা হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিনিধি কবি তারিক সুজাত অন্যান্য দেশের মতো বাংলাদেশের কভিড-১৯ অতিমারী মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরেন।

এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধি ইউনেস্কোর মধ্যমেয়াদী (২০২২-২০২৯) কৌশলগত কর্মসূচি এবং বৈশ্বিক অগ্রাধিকার অর্থাৎ আফ্রিকা এবং লিঙ্গ সমতাসহ উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং যুবশ্রেণি, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনেস্কোর কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেষে তিনি রবীন্দ্রনাথের দুটো অমর পঙ্ক্তি উল্লেখ করে নির্বাহী বোর্ড সভায় উপস্থিত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য সমাপ্ত করেন :

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা

উল্লেখ্য, নির্বাহী বোর্ডের ২১১ম অধিবেশন ৭ এপ্রিল ২০২১ তারিখে শুরু হয়ে ২১ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত চলবে।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর