,

নির্মিত হবে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল

news-image

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রের মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল একের পর এক সিনেমা নির্মাণ করে যাচ্ছেন। গত আড়াই মাসে তিনি তিনটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন। এগুলো হলো ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’।

এবার আরও চমক নিয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা। ২০০৬ সালে ডিপজল প্রযোজিত এফ আই মানিক পরিচালিত ব্যবসা সফল সিনেমা ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল নির্মাণ করতে যাচ্ছেন। এই দুই সিনেমার সিক্যুয়াল নির্মাণ করবেন পরিচালক মনতাজুর রহমান আকবর। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে সিনেমা দুটির স্ক্রিপ্ট।

ডিপজল জানান, লকডাউন শেষ হওয়ার পরই সিনেমা দুটির শুটিং শুরু হবে। এতে নতুন নায়ক-নায়িকা থাকবে।

তার ভাষ্য, ‘সিনেমার দুঃসময়ে “কোটি টাকার কাবিন” ও “চাচ্চু” চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অশ্লীল যুগের অবসান ঘটাতেও সিনেমা দুটি ভূমিকা রেখেছিল। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় এর সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমার নির্মিত এসব সিনেমা মুক্তির মাধ্যমে চলচ্চিত্রের মন্দাবস্থা কাটাতে ভূমিকা রাখবে।’

সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য