শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি ড. কামাল হোসেনের

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এসময়ে তিনি তার সুস্থতাও কামনা করেন।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন, ‘করোনার ভয়াবহতা নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। করোনা পরীক্ষার কেন্দ্র ও চিকিৎসার সুযোগ বাড়ানো হয়নি। পরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়ে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের দুর্বলতা ও দায়িত্বহীনতা অমার্জনীয়।

অক্সিজেনের অভাবে যেখানে মানুষ মারা যাচ্ছেন, সেখানে দেশে থাকা ৪০০ ভেন্টিলেশন মেশিন চালু করা যায়নি। কিন্তু আইসিইউর খোঁজে মানুষ মারা যাচ্ছেন।’

তিনি বলেন, ‘আক্রান্ত ব্যক্তিদের একটি বড় অংশ চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে চিকিৎসা গ্রহণ থেকে দূরে থাকছেন এবং সংক্রমণ ছড়াচ্ছেন।’ মৃত ও আক্রান্তের সংখ্যা সরকারের হিসাব থেকে অনেক বেশি বলে দাবি করেন তিনি।

করোনায় জীবন-জীবিকা ও অর্থনীতি বিপর্যস্ত উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘রোজাকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। মানুষের জীবনে দুর্ভোগ আরও বেড়েছে।’ দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘করোনায় দেশের শিক্ষাব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর ঘোষণা মুখের বুলি। এ অবস্থা শিক্ষার্থী ও দেশের ভবিষ্যৎকে সংকটে ফেলবে।’ সরকারি উদ্যোগে শিক্ষা কার্যক্রমকে অনলাইন শিক্ষা কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়ে শিক্ষাব্যবস্থায় সঠিক কার্যক্রম গ্রহণের কথা বলেন ড. কামাল।

গণফোরাম সভাপতি বলেন, ‘করোনা নিয়ে কোনো অপরাজনীতি কাম্য নয়।’ গণতন্ত্র ভোটাধিকারসহ ন্যায্য অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা