বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ভিক্ষুক পুনর্বাসনে নেই অগ্রগতি ১১ হাজার ২৭৬ জন ভিক্ষুকের মধ্যে পুনর্বাসন হয়েছে মাত্র ১৫০ জনের

news-image

হারুন উর রমিদ সোহেল,রংপুর : ২০১৬ সালের ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষাবৃত্তি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছিলেন। ভিক্ষুক ও ছিন্নমূল মানুষদের সরকারের তরফ থেকে বিনা খরচে পুনর্বাসন করা হবে বলেও উল্লেখ করেছিলেন। তাঁর ঘোষণার পরেই সারাদেশে ভিক্ষুক পূর্নবাসনে পুনর্বাসনে সরকারি উদ্যোগ নেয়া হয়। কিন্তুু সেই কার্যক্রমে উত্তরের জেলা রংপুরে তেমন অগ্রগতি দেখা যায়নি।রংপুর সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এক জরিপে রংপুরের আট উপজেলা ও সিটি করপোরেশন এলাকায় ১১ হাজার ২৭৬ জন ভিক্ষুক পাওয়া গেছে। এর মধ্যে পীরগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি ২ হাজার ৭৩ জন ভিক্ষুক আছেন। বাকি উপজেলাগুলোয় ভিক্ষুকের সংখ্যা এক থেকে দেড় হাজারের মধ্যে।

২০২০ সালের ১০ আগস্ট ১০০ জন ভিক্ষুককে পুনর্বাসন করার উদ্যোগ নেয় রংপুর জেলা প্রশাসন। এ ছাড়া করোনাকালে ১০০ জনকে ১ হাজার টাকা অনুদান দেয়া হয়। সমাজসেবা কার্যালয় থেকে গত ৩ মার্চ ৫০ জন ভিক্ষুককে পুনর্বাসনের আওতায় ব্যাটারিচালিত অটোরিকশা দেয়া হয়েছে। বাকিদের এখনও কোনো সরকারি সহায়তা দেয়া হয়নি।
রংপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, ‘আমরা ২০১৮-১৯ অর্থবছরে ৫ লাখ এবং ২০১৯-২০ অর্থবছরে ১০ লাখসহ মোট ১৫ লাখ টাকা ভিক্ষুক পুনর্বাসনের জন্য বরাদ্দ পেয়েছি। এর মধ্যে কয়েকজনকে গাভি আর বাকি সবাইকে অটোরিকশা কিনে দেয়া হয়েছে। তারা যেন আবার ভিক্ষাবৃত্তিতে না জড়ায় সে জন্য প্রত্যেক উপজেলায় নজরদারি রাখতে একজন করে সমাজকর্মী কাজ করছে।’

ভিক্ষুকদের অভিযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ কোনো ভাতাই তারা পান না। তাই তিন বেলার খাবার জোগাড় করতে বাধ্য হয়ে তাদের মানুষের কাছে হাত পাততে হয়।
ভিক্ষাবৃত্তির সঙ্গে যুক্ত জয়মতি বেগম বলেন, ‘আমার কোনো বাচ্চাকাচ্চা নাই। স্বামী মারা যাবার পর মানষের (মানুষের) বাড়িত থাকি। কাইও (কেউ) কোনো দিন সহযোগিতা করে নাই। একনা (একটু) সহযোগিতা করলে কি ভিক করি খাবার নাগে (লাগে)? আমি কাজকাম করবের পাই না। পুঁজি নাই, পইসে নাই। থাকলে অন্য কিছু কললেম হয় (করতাম)।’পীরগাছার রামচদ্র পাড়ার ছকিনা বেগম বলেন, ‘আমার একটা মেয়ে ছিল, বিয়ে দিছি। কোনো ভাতা, টাকা পাই নাই, নেম্বর (মেম্বার) চেয়ারম্যানের কাছে গিছনুং (গিয়েছিলাম) কেউ কিছু দেয় নাই। ভিক করি খাই। বেশি হয় না। যেমন হাঁটা তেমন পাই। এলা (অত) হাঁটপের (হাঁটতে) পাই না, কামাইও কম।’

পীরগাছার চৌধুরানী বাজারের বছিরন বেওয়া বলেন, ‘বয়স্ক ভাতার জন্যে নেম্বর (মেম্বার) টাকা চাইচে। দিবের পাও নাই। এই জন্যে মোক ভাতা দেয় নাই। ভাতা দিলে হামার ভিক্ষে করার নাগিল নে হয়।’ চৌধুরানী বাজারের ব্যবসায়ীরা ভিক্ষুকদের জন্য একটি উদ্যোগ নিয়েছেন।
পীরগাছার কৈকুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম লেবু মন্ডল বলেন, ‘আমাদের কাছে একটা লিস্ট আছে। আমরা লিস্ট নিয়ে কাজ করছি। তা ছাড়া সরকারিভাবে যে বরাদ্দ, তা দিয়ে একজন মানুষের সংসার চলে না। তারা (ভিক্ষুক) প্রতিদিন তিন থেকে চারশ টাকা পর্যন্ত আয় করে, সে কারণেও অনেকে ভিক্ষা করে। আমরা চেষ্টা করছি ভিক্ষুক মুক্ত ইউনিয়ন করতে।’

সচেতন নাগরিক সমাজের অভিযোগ, ‘ভিক্ষাবৃত্তি বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল। জেলায় নির্দেশনা আসার পরও প্রশাসনের অনীহার কারণে কর্মসূচি বাস্তবায়ন হয়নি বা হচ্ছে না বলে তারা মনে করেন। ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে ফিরিয়ে আনতে সমাজের প্রত্যেককেই সচেতন হতে হবে। কারণ পথে পথে ভিক্ষুক থাকলে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়।সার্বিক বিষয়ে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের কথা হয়। তিনি বলেন, ‘আমরা সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত অনুদান এবং সরকারি অনুদান মিলিয়ে এরই মধ্যে একশ জনের পুনর্বাসন করেছি। আরও এক শ জনকে পুনর্বাসন করতে উদ্যোগ নেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান