,

এমএএমআই’র চেয়ারপারসনের পদ ছাড়লেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : মুম্বাই অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের চেয়ারপারসনের (এমএএমআই) পদ থেকে সরে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত তিন বছর ধরে এই দায়িত্ব পালন করছিলেন তিনি।

এমএএমআই-এর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে দীপিকা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন— অ্যাকাডেমি অব দ্য মুভিং ইমেজের চেয়ারপারসনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এই মুহূর্তে আমার হাতে যে পরিমাণ কাজ আছে তাতে যথেষ্ট সময় দিয়ে এই দায়িত্ব পালন করতে পারছি না। এমএএমআই সেরা মানুষের হাতে রয়েছে, এটা জেনেই আমি বিদায় নিচ্ছি। এমএএমআই-এর সঙ্গে আমার সারা জীবন সম্পর্ক থাকবে।

দীপিকার আগে এমএএমআই-এর চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন বলিউডের পারফেকশনিস্ট খ‌্যাত অভিনেতা আমির খানের স্ত্রী কিরণ রাও। ২০১৯ সালের জুলাইয়ে তার কাছ থেকে চেয়ারপারসনের দায়িত্ব নেন দীপিকা।

চলতি বছরে মুক্তি পাবে দীপিকা পাড়ুকোন অভিনীত ‘৮৩’ সিনেমা। এতে ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন তার স্বামী বলিউড অভিনেতা রণবীর সিং। ক্রিকেটার কপিল দেবের স্ত্রী রুমি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য