,

ভিড় করে ঢাকা ছাড়ছে মানুষ

news-image

নিউজ ডেস্ক : সরকার ঘোষিত ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হবে ১৪ এপ্রিল। এই সময়ে বন্ধ থাকবে গণপরিবহনসহ অফিস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান। এই ঘোষণার পর থেকেই ঢাকা ছেড়ে বিভন্ন উপায়ে নিজ নিজ জেলার উদ্দেশে যেতে দেখা যায় মানুষকে। সোমবার এই ভিড় আরো বাড়ে।

এর আগে সরকার চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। নিষেধাজ্ঞার আওতায় বন্ধ থাকে আন্তঃজেলা বাস, নৌ ও রেলপথে পরিবহন। ওই ঘোষণার পরও অনেককে ঢাকা ছাড়তে দেখা যায়। নতুন করে ‘লকডাউন’ ঘোষণার পর থেকেই বিভিন্ন উপায়ে ঢাকাবাসী গ্রামের উদ্দেশে যাত্র করেন।

আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে সোমবার দিনভর ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কঠোর লকডাউনের সামনে রাজধানী ঢাকা ছেড়ে দক্ষিণবঙ্গের হাজার হাজার যাত্রী গ্রামের বাড়িতে ছুটছেন। ফেরি ও ট্রলারযোগে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিচ্ছেন যাত্রীরা।

সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাটে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। ফেরি ও যাত্রী পারাপারে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

রাজধানী থেকে পিকআপ ভ্যান ও কভার্ডভ্যানে চড়ে শিমুলিয়াঘাটে ছুটে আসতে দেখা গেছে দক্ষিলণবঙ্গের যাত্রীদের। অনেকে রাজধানীর বাসাবাড়ির মালামাল সামগ্রী সঙ্গে করে ছুটে এসেছেন ঘাটে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ ফয়সাল সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার দক্ষিণবঙ্গের এ নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারে ১৪টি ফেরি চলাচল করছে। যাত্রী ও যানবাহন পারাপারে চাপ রয়েছে। সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা গেছে শিমুলিয়া ঘাটে। তবে দুপুরের দিকে চাপ কিছুটা কমতে থাকে। বিকেলে যানবাহন ও যাত্রীর চাপ আবার বাড়তে থাকেক।

জেলার লৌহজং উপজেলার মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে প্রাইভেট কার, পিকআপ ভ্যান ও পণ্যবাহী যানবাহনের আধিক্য বেষি। হাজারও যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য