,

পাকিস্তানকে হারিয়ে সিরিজে ফিরল দ. আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : আইডেন মারকরামের ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজ জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

সোমবার ৬ উইকেটে জয় তুলে নেয় প্রোটিয়ারা। সুবাদে চার ম্যাচ সিরিজে ১-১ এ সমতা ফেরাল স্বাগতিকেরা।

জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১৪০ রানের বেশি করতে পারেনি দলটি। লক্ষ্য তাড়া করতে নেমে প্রোটিয়ারা মাত্র ৪ উইকেট হারিয়ে ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

ওপেনার মারকরাম ৩০ বলে ৫৪ রান করেন। যার ৪৬ রানই তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে। ৭টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৩ ছক্কা।

এ ছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক হেনরিক ক্লাসেন ২১ বলে অপরাজিত ৩৬, জর্জ লিন্ডে ১০ বলে অপরাজিত ২০ রান করেন। পাকিস্তানের পক্ষে উসমান কাদির সর্বাধিক ২ উইকেট নেন।

এর আগে পাকিস্তান ইনিংসে বাবর আজম সর্বোচ্চ ৫০ রান করেন। তার ৫০ বলের ইনিংসে ছিল ৫টি চার। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান আসে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে।

জর্জ লিন্ডে দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভার বল করে ২৩ রান খরচায় নেন ৩ উইকেট। পরে ব্যাটিংয়েও অবদান রাখায় হয়েছেন ম্যাচসেরা। লিন্ডে ছাড়াও ৩ উইকেট নিয়েছেন লিজাদ উইলিয়ামস।

বুধবার সেঞ্চুরিয়নে তৃতীয় ম্যাচ খেলবে দুই দল।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা