রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীর অবস্থার উন্নতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাই ফ্লো অক্সিজেনের পরিবর্তে মাস্কের মাধ্যমে স্বল্প পরিসরে অক্সিজেন দেওয়া হচ্ছে।

সোমবার রাতে এ কথা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

তিনি বলেন, তার শরীরে জ্বর নেই, কাশিও কমেছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা অনেকটা ভালো। স্বাভাবিক খাবার খেতে পারছেন।

এর আগে বৃহস্পতিবার হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। তার অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রুহুল কবির রিজভীসহ অন্যান্য অসুস্থ নেতাদের সার্বিক খোঁজখবর রাখছেন বলে জানায় দলটির সূত্র। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের