,

ফারুকের শারীরিক অবস্থা উন্নতির দিকে

news-image

নিজস্ব প্রতিবেদক : কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন৷ দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। এখন চিকিৎসকের ডাকে সাড়া দিচ্ছেন এবং তার এমআরআই রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

সবার কাছে দোয়া চেয়ে ফারহানা পাঠান বলেন, ‘আলহামদুলিল্লাহ, উনার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। এমআরআই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট ভালো এসেছে। আল্লাহর রহমতে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন। সবাই দোয়া করবেন।’

টিবি রোগে আক্রান্ত নায়ক ফারুক নিয়মিত চেকআপের জন্য গত ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছেন। ১৩ মার্চ কিছু টেস্টে তার টিবি ইনফেকশন ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এর আগে বেশ কয়েক দফায় অসুস্থ হয়েছেন ফারুক। গত বছরের নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। সেখান থেকে সুস্থ হয়ে বেশ ভালোই ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য