,

আইপিএলে ছক্কার এভারেস্টে গেইল

news-image

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নতুন মাইলফলক গড়লেন ক্রিস গেইল। আসরটির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব।

একটা তথ্যই বলে দেবে গেইলের এই কীর্তির মাহাত্ম্য। গেইল ছাড়া আইপিএলে ২৫০ ছক্কার নজিরও নেই কারো। ২৩৭ ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে আছে এবি ডি ভিলিয়ার্স।

সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে পাঞ্জাব কিংসের হয়ে মাঠে নামেন গেইল। প্রয়োজন ছিল ১টি ছক্কার। আগে ব্যাট করতে নামা পাঞ্জাব ইনিংসের অষ্টম ওভারে বেন স্টোকসের তৃতীয় বল গ্যালারিতে ফেলে মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইল।

পরের ওভারে রাহুল তেওয়াটিয়ার বলেও একটি ছক্কা মারেন গেইল। শেষমেশ ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৪০ রান করে ফেরেন তিনি।

এই দুটি ছক্কার সুবাদে আইপিএলের ১৩৩ ম্যাচের ১৩২ ইনিংসে মোট ৩৫১টি ছক্কা মারলেন গেইল।

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় গেইল, ডি ভিলিয়ার্সের পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (২১৬) রোহিত শর্মা (২১৪) ও বিরাট কোহলি (২০১)।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা