,

ব্যাংক লেনদেন মঙ্গলবার চলবে ৩টা পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বুধবার থেকে এক সপ্তাহের ‘সর্বাত্মক লকডাউন’ আরোপ করেছে সরকার। এই সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে বুধবার থেকে এক সপ্তাহ সমস্ত তফসিল ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে টানা বন্ধের আগে মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

চলমান ‘কঠোর বিধিনিষেধ’ এর কারণে আগের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোতে সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলে। মঙ্গলবারও তাই হওয়ার কথা ছিল। কিন্তু টানা এক সপ্তাহ বন্ধের আগে গ্রাহকদের সুবিধার জন্য মঙ্গলবার লেনদেনের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

এর আগে এক সপ্তাহের লকডাউনের সময়ে ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এর পর বাংলাদেশ ব্যাংক জানায়, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে।

এ সময় ব্যাংক শাখার পাশাপাশি আর্থিক সেবা দেওয়া ব্যাংকের সকল উপ-শাখা, বুথ ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং সেবাও বন্ধ থাকবে। তবে সার্বক্ষণিক খোলা থাকবে এটিএম, ইন্টারনেট ব্যাংকিংসহ অনলাইন সব সেবা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য