,

খাদ্য ও চিকিৎসার নিরাপত্তার দাবিতে রংপুরে বাম জোটের মানববন্ধন সমাবেশ

news-image

রংপুর ব্যুরো : লকডাউনে খাদ্য ও চিকিৎসার নিরাপত্তাসহ ৬ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে রংপুর নগরীতে মানববন্ধন ও সমাবেশে করেছে বাম গণতান্ত্রিক জোট।সোমবার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে তারা।বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহবায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মমিনুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহবায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমুখ। এসময় বিভিন্ন বাম রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, লকডাইনে গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য এক মাসের খাদ্য ও নগদ পাঁচ টাকা প্রদান, সকল জেলা উপজেলায় করোনা পরীক্ষার আরটিপিসিআর ল্যাব স্থাপন, জেলায় জেলায় অক্সিজেন সাপ্লাই ব্যবস্থা চালু ও কমপক্ষে আইসিইউ বেড স্থাপন, একাধিক দেশ থেকে টিকা আনার উদ্যোগ গ্রহণসহ ৬ দফা দাবি জানান।

বক্তারা আরও বলেন, খাদ্য ও চিকিৎসার নিরাপত্তার নিশ্চিত করা ছাড়া লক ডাউন দেওয়া মানে করোনার পরিবর্তে মানুষকে না খাইয়ে এবং বিনা চিকিৎসায় মেরে ফেলার শামিল। তাই অবিলম্বে বাম জোট উত্থাপিত দাবী সমূহ বাস্তবায়ন করে লক ডাউন কার্যকর করার আহবান জানান।

 

 

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য