,

মমতার ব্যর্থতার কারণেই মুসলিমরা বলির পাঁঠা : ওয়েইসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্যে সমস্ত রাজনৈতিক দলই তুষ্টিকরণের রাজনীতি করছে। প্রথমে কংগ্রেস করেছে, তারপর বামেরা করেছে সবশেষে তৃণমূল কংগ্রেস করছে। এভাবেই এবারে তো দাগলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। একইসঙ্গে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণেই মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে। একইসঙ্গে ওয়েইসি তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ করতেও ছাড়েননি।

ওয়েইসি বলেন, বাংলায় সাম্প্রদায়িকতাবাদে অন্তর্দৃষ্টি দিতে গিয়ে ব্যর্থতার দায় সংখ্যালঘু মুসলিমদের ঘাড়ে চাপিয়ে তাদের বলির পাঁঠা করেছেন। রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে ওয়েইসি সুর চড়িয়ে বলেন, বাংলায় তৃণমূলের শাসনেই সবথেকে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা।

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলায় মুসলিমদের সংখ্যা ২৭ শতাংশ। কিন্ত চাকরি করছেন মাত্র ৬ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের মধ্যে মাত্র ১১ শতাংশ মুসলিম। বাংলায় গ্রামে থাকা মুসলিমদের ৮০ শতাংশের মাসে আয় ৫ হাজার টাকার নীচে। স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যে সবথেকে খারাপ অবস্থায় থাকা ছয়টি জেলায় মুসলিম জনসংখ্যা ২৫ শতাংশের বেশি।

জেলে থাকাদের মধ্যে ৩৭ শতাংশ মুসলিম। রাজ্যের সংখ্যালঘু প্রধান মালদহ এবং মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা আর্সেনিক যুক্ত জল খেতে বাধ্য হন। ওয়েইসি বলেন, বাংলার মাটিতে বিগত বামেদের আমলেও বঞ্চিত ছিলেন মুসলমানেরা। যা কুন্ডু এবং সাচার কমিটি তুলে ধরেছিল।

বামেদের আমলে ভূমি সংস্কারের সুবিধাও মুসলিমদের কাছে পৌঁছায়নি বলেও অভিযোগ তোলেন তিনি। বাংলায় তিন চতুর্থাংশই ভূমিহীন মুসলিমরাই। বামেদের পর তৃণমূলের প্রতিও বাংলার মুসলিমরা অনুগত থাকা সত্বেও তাদের ভাগ্যে স্রেফ অপমান জুটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আসাদুদ্দিন ওয়েইসি এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের দুধেল গাই বলেছিলেন। এখন ভোটের সময় তিনি মুসলিমদের বলছেন ভোট যেন ভাগ না হয়। যদি তোষনই না হয়ে থাকে তাহলে কেন এখন ভোট ভিক্ষা করছেন তিনি? প্রশ্ন তুলে দিলেন আসাদুদ্দিন ওয়েইসি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য