,

করোনার কারণে মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির নির্দেশ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারির কারণে সৌদির দুই প্রধান মসজিদে তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ সূত্রে গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসের ভয়াবহ সঙ্কটের মধ্যেই বিভিন্ন দেশে মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে। রোজার সময় করোনা সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। রবিবার সৌদির সব মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মসজিদের ইমামদের উদ্দেশ্যে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে টেলিগ্রামের মাধ্যমে নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সৌদি আরবের দুই প্রধান মসজিদের দায়িত্বে থাকা শেখ আব্দুর রহমান আল সুদাইস বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে মসজিদের প্রেসিডেন্সি এবং ওমরাহ পালনকারীদের সেবায় নিয়োজিত অন্যান্য সংস্থা পূর্বসতর্কতা ও সুরক্ষামূলক পদক্ষেপ নিয়েছে। সেগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।

এর আগে দুই পবিত্র মসজিদে রমজান মাসে ওমরাহ এবং নামাজ আদায়ের জন্য অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে এবারের রমজানে ই’তিকাফ এবং ইফতারের আয়োজনে নিষেধাজ্ঞা আনা হয়েছে। শুধুমাত্র ভ্যাকসিন নিয়েছেন এমন লোকজন ওই দুই মসজিদে ওমরাহ পালন এবং নামাজ আদায় করতে পারবেন।

এদিকে, ইসলামিক সম্পর্ক, আহ্বান ও পরামর্শ বিষয়ক মন্ত্রী শেখ ড. আবদুল লতিফ আল শেখ জানিয়েছেন, রমজানের সময় সারাদেশের সব মসজিদে ৩০ মিনিটের মধ্যে তারাবির নামাজ আদায় করার বাধ্যবাধকতা থাকবে।

শেখ আবদুল লতিফ জানান, এই খারাপ পরিস্থিতিতে বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ওমরাহ পালনকারী এবং নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য সর্বোত্তম পরিষেবা নিশ্চিতের বিষয়টিকে সব সময়ই গুরুত্ব দিয়ে আসছেন। এ বিষয়ে তারা নিয়মিত খোঁজ-খবর রাখছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য