,

বিয়ে করেছেন নাজিরা মৌ, পাত্র প্রবাসী ব্যবসায়ী

news-image

বিনোদন ডেস্ক : বছরের শুরুর দিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে, বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিরা মৌ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। চলতি বছরের ২০ জানুয়ারি রাজধানীর বনানী একটি রেস্তোরাঁয় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে- এমনটাই জানালেন এই অভিনেত্রী।

নাজিরা মৌয়ের স্বামীর নাম মিজানুর মুরাদ রহমান। তিনি যুক্তরাজ্য প্রবাসী ও পেশায় একজন ব্যবসায়ী। মুরাদ রহমানের পৈতৃক ভিটা সিলেট।

নাজিরা মৌ বলেন, ‘বিয়ের ৫-৬ মাস আগে আমার কমন একটি ফ্রেন্ডের মাধ্যমে ওর (মুরাদ রহমান) সঙ্গে পরিচয় হয়। তবে সে পরিচয় ছিলো বন্ধুত্বের। তারপর মুরাদের সিদ্ধান্ত পরিবারকে জানালে তারাও মত দেন। এরপর দুই পরিবারের সিদ্ধান্তে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন জীবন শুরু করেছি৷ খুব চমৎকার একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলাম৷ সঙ্গে সুন্দর একটিপ পরিবারও পেলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান অভিনেত্রী নাজিরা মৌ। মডেলিংয়ের পাশাপাশি কাজ করেছেন বহু নাটকেও। ‘নন্দিনী’ নামের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন নাজিরা মৌ। সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির শুটিং শেষ চলছে সম্পাদনার কাজ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য