,

রমজানে পেঁয়াজ, চিনি, সয়াবিন তেলের দাম নির্ধারণ

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের আকাশে রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে রমজান মাস। আরবী তারিখের হিসাব নিরিখে বুধবার থেকে বাংলাদেশে রোজা শুরু হওয়ার কথা। তাও অবশ্য নির্ধারণ হবে চাঁদ দেখার উপর ভিত্তি করে। আগামী চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।

আজ সোমবার বেলা ১১টায় রাজধানীর কৃষি বিপণন অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বেধে দেওয়া মূল্য অনুসারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, চিনি ৬৭ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা দরে বিক্রি করতে হবে বলে জানা গেছে।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য