,

চারুকলায় সীমিত পরিসরে হবে ‘পহেলা বৈশাখ’ উদযাপন

news-image

অনলাইন ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। গত কয়েক বছরে বাংলা নববর্ষ ‘জাতীয় উৎসবে’ রূপ নিয়েছে। তবে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট পরিস্থিতিতে গত বছর সেই চিত্র ছিল না। এবারও লকডাউনের কারণে সর্বজনীনভাবে হচ্ছে না পহেলা বৈশাখ উদযাপন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে সীমিত পরিসরে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ আয়োজনে চারুকলা অনুষদ চত্বরে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে মাত্র ১০০ জন অংশ নিতে পারবেন।

রবিবার (১১ এপ্রিল) রাতে এ বিষয়ে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।

তিনি বলেন, এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সীমিত পরিসরে হলেও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করবে কর্তৃপক্ষ।

নিসার হোসেন আরো বলেন, শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ চত্বরেই সীমাবদ্ধ থাকবে, বাইরে বেরোবে না এবং প্রবেশ সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আমাদের চারুকলা অনুষদের চত্বর অনেক বড়, আশা করি, আমরা নির্দিষ্ট দূরত্ব মেনেই সব সম্পন্ন করতে পারব।

এবার মঙ্গল শোভাযাত্রার থিম নির্ধারণ করা হয়েছে, ‘কাল ভয়ঙ্করের বেশে এবার ঐ আসে সুন্দর’। এ বিষয়ে তিনি বলেন, আমরা একটা খারাপ সময় অতিক্রম করছি। তবে এ খারাপ সময়কে পার করে ভালো কিছু হবে, নতুন বছর আমাদের ভালো কিছুর বার্তা দেবে, এমনটাই প্রত্যাশা আমাদের।

এদিকে চারুকলা অনুষদ ঘুরে দেখা গেছে, সীমিত পরিসরে চলছে মঙ্গল শোভাযাত্রা কার্যক্রমের প্রস্তুতি। তৈরি হচ্ছে মুখোশ। আঁকা হচ্ছে বিভিন্ন আলপনা। আর চারুকলার বাইরের প্রাচীরও রাঙানো হয়েছে বিভিন্ন রঙের আলপনায়।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য