,

দিন দিন ‘বিষাক্ত ও অস্বাস্থ্যকর’ হচ্ছে ঢাকার বায়ু

news-image

নিউজ ডেস্ক : সাধারণত বায়ুর মান ‘শূন্য থেকে ৫০ পিএম২.৫’ মধ্যে থাকলে বিশুদ্ধ বায়ু বলা হয়। কিন্তু ঢাকার বায়ুর মান রেকর্ড হয়েছে ২৩৫ পিএম২.৫ যা মানবশরীরের জন্য খুবই মারাত্মক বিষাক্ত। বিশ্বে সর্বোচ্চ বিষাক্ত বায়ুর শহর হিসেবে ঢাকা সপ্তম স্থানে রয়েছে। প্রতিনিয়ত নিঃশ্বাসের মাধ্যমে এই বায়ু গ্রহণ করে ঢাকা শহরের বাসিন্দারা চরম অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন।

দ্য ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি ইনডেক্স প্রজেক্ট (একিউআইসিএন) আজ সোমবার সকাল এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে দেখা যায়, এপ্রিলের প্রথম ৮ দিনের গড় বায়ুদূষণের তথ্য প্রকাশ করেছে। এতে ৬ দিন বায়ুর মান ছিল অস্বাস্থ্যকর (১৫০ থেকে ২০০ পিএম২.৫) এবং দুই দিন ছিল খুবই অস্বাস্থ্যকর (২০১ থেকে ৩০০ পিএম২.৫)।

একিউআইসিএন বলছে, সকাল ৯টায় ঢাকার বায়ুর মান ১২৭ পিএম২.৫, যা অস্বাস্থ্যকর পর্যায়ের। অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’ থেকে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে উন্নতি হয়েছে ১ ঘণ্টার ব্যবধানে।

লকডাউনে অতি দূষিত ঢাকার বায়ুর মান বেশ ভালো হয়ে যায়। পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের বায়ুর মানেও উন্নতি ঘটে। তবে লকডাউন উঠে যাওয়ায় আবারও দূষিত হতে শুরু করে দেশের বায়ু। সংক্রমণ বাড়ায় চলাচলে নানা বিধিনিষেধ দিয়েছে সরকার। কিন্তু এতে শিল্প-কলকারখানা বন্ধ হয়নি। এছাড়াও যানবাহনের কালো ধোঁয়ায় বায়ুর মানে তেমন উন্নতি হয়নি।

সূত্র : বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য