,

রয়েল রিসোর্টে হামলা: র‌্যাবের হাতে গ্রেফতার হেফাজতের শীর্ষ ৪ নেতা

news-image

অনলাইন ডেস্ক : রয়েল রিসোর্টে হামলা: র‌্যাবের হাতে গ্রেফতার হেফাজতের শীর্ষ ৪ নেতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামি মাওলানা ইকবাল হোসেনসহ (৫২) হেফাজতের চার নেতাকে গ্রেফতার করা হয়েছে।

তাদেরকে রাজধানী ঢাকার জুরাইন থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তাদের মধ্যে মাওলানা ইকবাল হোসেন সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি।
সোমবার বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থানরত র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী (পিপিএম)।

এছাড়াও গ্রেফতার হওয়া বাকিরা হলেন- সোনারগাঁও উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা মহিউদ্দিন খান (৫২), সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২) ও সাধারণ সম্পাদক মাওলানা শাজাহান শিবলী (৪৩)।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য