,

ড্র করেও অ্যাটলেটিকো শীর্ষস্থানে ফিরল

news-image

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট ভাগাভাগি করেও লা লিগার শীর্ষস্থান উদ্ধার করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসের বিপক্ষে তাদেরই মাঠে ১-১ গোলে ড্র করেছে ডিয়েগো সিমিওনের দল।

বার্সেলোনাকে ২-১ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে এক রাতের ব্যবধানে সিংহাসন হারাল লস ব্লাঙ্কোসরা। নগর প্রতিদ্বন্দ্বীর টপকে ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল অ্যাটলেটিকো। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল। ৬৫ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা।

পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ শুরুতেই পেয়েছিল সিমিওনের দল। ম্যাচ শুরুর পঞ্চম মিনিটে কোরেয়ার পাস থেকে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন কারাসকো। কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

প্রথমার্ধেই সমতায় ফেরে বেটিস। ২০তম মিনিটে মোরেনো লোপেরার পাসে অ্যাটলেটিকোর জাল খুঁজে নেন তেলো। বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি দুই দল। তবে কোরেয়ার দুটি শট দুর্দান্তভাবে রুখে দিয়ে অ্যাটলেটিকো জয় বঞ্চিত করেন বেটিসের অভিজ্ঞ গোলরক্ষক ক্লদিও ব্রাভো।

জানুয়ারি শেষে ১০ পয়েন্ট এগিয়ে থেকে লা লিগায় শীর্ষে ছিল অ্যাটলেটিকো। কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১১ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে তারা। যার ফলে লিগের শিরোপা জয়ের পথে এখন তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল-বার্সা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা