,

ছায়ানট এবারও ডিজিটাল মাধ্যমে নববর্ষ পালন করবে

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতিতে আবারও বাংলা নববর্ষ উদ্‌যাপনে ডিজিটাল মাধ্যমকে বেছে নিল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

ছায়ানটের পক্ষ থেকে সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা পাঠানো ওই বিবৃতিতে বলা হচ্ছে— অন্তত দুঃখের সঙ্গে জানাচ্ছি, করোনা মহামারির প্রতিকূল পরিস্থিতির জন্য গত বছরের মতো এবারও ছায়ানট ডিজিটাল মাধ্যম ব্যবহার করে বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে বাধ্য হচ্ছে। পরিস্থিতির ক্রমশ অবনতিতে সকলের স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা বটমূলের ঐতিহ্যগত আয়োজন থেকে আমাদের নিরস্ত করেছে।

আরও বলা হয়, প্রাথমিকভাবে আমদের সিদ্ধান্ত ছিল দর্শকশূন্য অবস্থায় অথবা পরিস্থিতি আরও বেশি প্রতিকূল হলে পয়লা বৈশাখ ভোরের অনুষ্ঠান আগেই রেকর্ড করে নেওয়া। সে লক্ষ্যে সম্মেলক দলের নিয়মিত মহড়াও চলছিল। কিন্তু করোনা পরিস্থিতির ক্রমান্বয় অবনতি এবং সরকারের সতর্কতামূলক বাস্তবিক সিদ্ধান্তসমূহ আমাদের মনে শিল্পীদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা গভীরতর করে তোলে।

আমাদের বেশ কজন শিল্পী ও কর্মীও করোনা-আক্রান্ত। ফলে সকলের নিরাপত্তা বিবেচনায় অনন্যোপায় হয়ে, আমরা ডিজিটালি এবং পুরোনো ও নতুন পরিবেশনের মিশ্রণে অনুষ্ঠান ঢেলে সাজাচ্ছি।

আয়োজন প্রসঙ্গে বলা হয়, আমাদের বাংলা বর্ষবরণের প্রতীকী, সংক্ষেপ ও ডিজিটাল আয়োজনটি সাজানো হয়েছে মানুষের মঙ্গল কামনা এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে উজ্জীবনী গান, বাণী ও কথন দিয়ে।

বাংলা নববর্ষের প্রথম ভোরে বাংলাদেশ টেলিভিশন ওই ঘণ্টাখানেকের সংকলন সম্প্রচার করবে বলেও জানায় ছায়ানট।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য