,

গরমে যেসব পানীয় খেতে পারেন

news-image

অনলাইন ডেস্ক : প্রকৃতিতে গরমের তীব্রতা বাড়ছে। প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরছে। এতে শরীরে পানিশূন্যতা তৈরি হচ্ছে। এ কারণে এ সময় পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। এছাড়াও গরমে স্বস্তি পেতে ঘরে তৈরি নানা ধরনের শীতল পানীয় খেতে পারেন। যেমন-

তেঁতুলের শরবত

উপকরণ : পাকা তেঁতুল ২৫০ গ্রাম, পানি ৩ কাপ, চিনি ১ কাপ বা প্রয়োজন মতো, লবণ পরিমাণ মতো, বিট লবণ আধা চামচ, জিরা গুঁড়া আধা চামচ।

প্রস্তুত প্রণালি : পানিতে তেঁতুলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার হাত দিয়ে ভালো করে তেঁতুল গুলে নিন। ছাঁকনি দিয়ে তেঁতুল ছেঁকে নিন। এবার বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। প্রয়োজনে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিন। এবার পরিবেশন করুন।

বেলের শরবত

উপকরণ : পাকা বেল ২টি, চিনি আধা কাপ, পানি ৪-৫ গ্লাস, বরফ কুচি ইচ্ছামতো।

প্রস্তুত প্রণালি : প্রথমে বেল ভেঙে ভেতরের অংশ বের করে নিতে হবে। পানি দিয়ে বেল ভালো করে চটকে নিন। এরপর ছেঁকে নিয়ে তাতে প্রয়োজন মতো চিনি যোগ করুন। বরফ দিয়ে পরিবেশন করুন।

পেঁপের শরবত

উপকরণ : পাকা পেঁপে ১টি, চিনি প্রয়োজন মতো, বরফ কুচি ১ কাপ, পানি ৩ কাপ।

প্রস্তুত প্রণালি : প্রথমে পেঁপে ভালো করে ধুয়ে ছুলে ছোট করে কেটে নিন। পেঁপের বিচি ফেলে নিন। এবার পানি মিশিয়ে ব্লেন্ড করে নিন। প্রয়োজন অনুযায়ী চিনি মিশিয়ে পরিবেশন করতে পারেন।

আনারসের শরবত

উপকরণ : আনারস ১টি, পুদিনাপাতা কুচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ১টি, লবণ সামান্য, চিনি স্বাদমতো। পানি ২-৩ গ্লাস।

প্রস্তুত প্রণালি : আনারস ছিলে চোখ ফেলে নিতে হবে। এবার ছোট ছোট টুকরা করে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী