রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিএনপির দোয়া কর্মসূচি

news-image

নিজস্ব প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা করেছে বিএনপি।

মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম ও অন্যান্য ধর্মমতে প্রার্থনা অনুষ্ঠান করার জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স যুগান্তরকে জানিয়েছেন, দেশব্যাপী দোয়ার অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ সোমবার বাদ জোহর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ বিকাল ৪ টায় ঢাকেশ্বরী মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রার্থনা হবে।

সাতদিনব্যাপী কর্মসূচি স্বেচ্ছাসেবক দলের

এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ জন্য আজ সোমবার থেকে সাতদিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচি পালন করতে স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে মসজিদ, অন্যান্য উপাসনালয় এবং যার যার অবস্থান থেকে দোয়া মাহফিল, কোরআন খতম এবং দুস্থদের মাঝে খাবার ও আর্থিক সহায়তা প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের