শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত নেতা ইসলামাবাদীর খোঁজ পাচ্ছে না পরিবার!

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর নিখোঁজের দাবি করেছে তার পরিবার।

রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে যোগ দেন ইসলামাবাদী। বৈঠক শেষে শহরের উদ্দেশে রওনা হওয়ার পর তার কোন খোঁজ মিলছে না। সোমবার দুপুর ১২ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার। তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে কিনা বা গুম হয়েছেন কিনা সেটি নিয়ে সংশয়ে পরিবার।

সোমবার সকালে ইসলামাবাদীর ছোট ভাই মুহাম্মদ ইরফানুল হক জানান, রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের বৈঠক শেষে মাগরিবের নামাজ পড়ে আমার মাওলানা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রামের চকবাজারের বাসার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা ৭টা নাগাদও তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ হয়। এ সময় তিনি জানিয়েছেন, বাসার দিকে রওনা হয়েছেন; তার সঙ্গে একজন সফরসঙ্গী রয়েছে।

রাত ৮টার দিকে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সারারাত মোবাইল ফোন বন্ধ ছিল। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পায়নি পরিবার। তবে সোমবার ভোর ৪টা থেকে ইসলামাবাদীর বন্ধ থাকা মোবাইল সচল হলেও ফোন রিসিভ হচ্ছে না। এমতাবস্থায় পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন বলে জানান ইসলামাবাদীর ছোট ভাই মুহাম্মদ ইরফানুল হক।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী বলেন, আজিজুল হক ইসলামাবাদী ভাইকে রাত থেকে পাওয়া যাচ্ছে না। তাকে কি পুলিশ বা গোয়েন্দা সংস্থা আটক করেছে কিনা তাও আমরা জানি না। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেছে এমন কোন তথ্য গণমাধ্যমকর্মীরা পায়নি।

উল্লেখ্য, হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী চট্টগ্রামের পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার মাওলানা সৈয়দ আহমেদের বাড়ির হাফেজ আহমদ উল্লাহর ছেলে। তিনি ৬ ভাইবোনদের মধ্যে সবার বড়।

তিনি পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা