,

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে হামলা : বিএনপি কর্মীসহ গ্রেফতার ৩

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের অরুয়াইল ক্যাম্পে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে রোববার রাতে অভিযান চালিয়ে এক বিএনপি কর্মীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন-সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুস সাত্তার, অরুয়াইল গ্রামের আমির ভূঁইয়ার ছেলে যোবায়ের ও আবু ছায়েদ মিয়ার ছেলে সানাউল্লাহ।
আটকের পর তাদের ক্যাম্পে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজমুল আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে।
উল্লেখ, গত ২৭ মার্চ বিকেলে অরুয়াইল ও পাকশিমুল গ্রাম থেকে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের বের করা মিছিল থেকে অরুয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালানো হয়। এতে ক্যাম্পের অন্তত ২৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৩১ মার্চ পুলিশ বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২০০ জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য