বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবের আইপিএল মিশন জয় দিয়ে শুরু

news-image

স্পোর্টস ডেস্ক : চেন্নাইয়ে আইপিএলের তৃতীয় ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১০ রানে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কলকাতার হয়ে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান শেষ দিকে ব্যাট করতে নেমে ৩ রান ও বল হাতে নেন ১ উইকেট।

এবারের আইপিএলে সাকিব আল হাসানের বোলিংয়ে সূচনাটা ছিলো দুর্দান্ত। পাওয়ার প্লেতে বোলিং করতে এসে প্রথম ওভারে মাত্র এক রান খরচায় নিয়েছেন এক উইকেট। পরে অবশ্য দুর্দান্ত এই ধারাটা অব্যাহত থাকল না। তবে তার দল কলকাতা নাইট রাইডার্স ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

গত মৌসুমে ওপেনিং একটা গ্যারাকল হয়ে ছিলো কলকাতার। তরুণ শুভমান গিলের সঙ্গে সুনীল নারিন ওপেন করে বারবার ব্যর্থ হয়েছেন। এবার নারিনের অনুপস্থিতিতে গিলের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব নিতিশ রানার। প্রথম পরীক্ষাতেই লেটার মার্ক পেলেন রানা। ৫৬ বলে ৯টি চার ৪টি ছক্কায় ৮০ রান করে তিনিই কলকাতাকে বড় রানের দিকে টেনেছেন। তিনে নেমে রাহুল ত্রিপাতি ২৯ বলে ৫৩ ও শেষ দিকে দিনেশ কার্তিক ৯ বলে ২২ করে বড় রান নিশ্চিত করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে কলকাতা।

পরে বোলিংয়ে নেমে শুরুতেই হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ফেরান তরুণ কৃষ্ণা। সাকিব বোলিং পান ইনিংসের তৃতীয় ওভারে। প্রথম বলেই ঋদ্ধিমান সাহাকে ফেরান বাংলাদেশি স্পিনার। প্রথম ওভারে দিয়েছেন মাত্র এক রান। তারপর ঝড়ো গতিতে রান তুলতে থাকা জনি বেয়ারস্টো ও মানিশ পান্ডে জুটিকে আটকাতে সাকিবকে টানা বোলিং করিয়ে গেছেন কলকাতা অধিনায়ক মর্গান। দুর্দান্ত এই জুটির বিপক্ষে সাকিব রান যে খুব বেশি খরচ করেছেন তেমনটা নয়, তবে উইকেটও বের করতে পারেননি। শেষমেস তার বোলিং পরিসংখ্যান চার ওভারে ৩৪ রান খরচায় ১ উইকেট।

১৩তম ওভারের শেষ বলে ভয়ঙ্কর জনি বেয়ারস্টোকে ফেরান প্যাট কামিন্স। তারপর ওভারপ্রতি রান লাগত ১১’র বেশি। বাকিরা সেই চাপটা আর জয় করতে পারেননি। মনিশ পান্ডে শেষ পর্যন্ত ধরে ছিলেন ঠিকই, কিন্তু ম্যাচ বের করতে পারেননি।

২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমেছে হায়দ্রাবাদের ইনিংস। পান্ডে ৪৪ বল খেলে ২টি চার ৩টি ছয়ে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বেয়ারস্টো ৪০ বলে ৫ চার ৩ ছয়ে ৫৫ রান করেন। কলকাতার হয়ে একমাত্র বোলার হিসেবে দুই উইকেট পাওয়া কৃষ্ণা চার ওভারে রান খরচ করেছেন ৩৫।

এ জাতীয় আরও খবর

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ সিদ্ধান্ত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী