,

খালেদা জিয়ার বাসভবনে করোনায় আক্রান্ত আরও আটজন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’র আরও আটজন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার বিকেলে খালেদার ব্যক্তিগত চিকিৎসক মো. মামুন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমাও রয়েছেন।

মো. মামুন সাংবাদিকদের জানান, পাঁচ-ছয় দিন আগে খালেদা জিয়ার একজন স্টাফের জ্বর জ্বর ভাব ছিল। তখন তাকে টেস্ট করানো হলে পজিটিভ আসে। এরপর ওই স্টাফ যে রুমে থাকতেন, সেই রুমে অবস্থানকারী বাকিদেরও পরীক্ষা করা হয়। তাদেরও পজিটিভ আসে। এরপর ম্যাডামের সুরক্ষা নিশ্চিত করতে পরীক্ষা করানো হলে তারও পজিটিভ আসে।

ফিরোজায় চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মো. মামুন বলেন, ‘আগাম প্রস্তুতির অংশ হিসেবে তারা বেসরকারি একটি হাসপাতালে কেবিন তৈরি করে রেখেছেন।’

বিএনপির চেয়ারপারসনের বাসভবনে তার বোন সেলিমা ইসলামসহ স্বজনদের অনেকেই খালেদা জিয়ার সঙ্গে দেখা–সাক্ষাৎ করতেন। আক্রান্ত বাকি আটজনের মধ্যে স্বজনদের কেউ আছেন কি না, এ বিষয়ে জানতে চাইলে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আক্রান্ত বাকি আটজনের সবাই ম্যাডামের স্টাফ। স্বজনদের মধ্যে কেউ আক্রান্ত হননি।’

এর আগে খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিয়ে কিছুটা বিভ্রান্তি ছড়ায়। গতকাল শনিবার রাতে খালেদা জিয়ার করোনায় আক্রান্তর খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে গেলে দলের পক্ষ থেকে বলা হয়, খালেদা জিয়ার নিয়মিত চেকআপ হয়েছে। এর বাইরে কিছুই হয়নি।

এরপর আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকে খালেদা জিয়ার করোনায় আক্রান্তের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন মির্জা ফখরুল। তবে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান নিশ্চিত করেন, খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য