বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রমেকে নমুনা পরীক্ষায় আরও ২৬ জন শনাক্ত

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ২৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ২২ জন, গাইবান্ধায় ৩ জন ও লালমনিরহাটের একজন রয়েছে।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নতুন শনাক্তরা হলেন, রংপুর সদরের এক নারী (৪৯), মিঠাপুকুরের এক নারী (৩৫), আরটিআই কর্নারে রংপুর সদরের এক পুরুষ (৪১), এক নারী (৫৫), মুক্তা হোস্টেলের এক যুবক (২৩), ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজের এক যুবক (২০) ও লালমনিরহাট সদরের এক বৃদ্ধ (৬০)।

রংপুর জেলায় নতুন শনাক্তরা হলেন, রংপুর সিটি কর্পোরেশন এলাকার এক পুরুষ (৪০), এক নারী (৪৬), মুলাটোলের এক পুরুষ (৩০), হাবীবনগরের এক বৃদ্ধ (৬১), ডেভিড কোম্পানী পাড়ার এক যুবক (৩২), টেক্সাটাইল মোড়ের এক পুরুষ (৫৩), সেনপাড়ার এক বৃদ্ধা (৬০), রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের এক যুবক (২২) , এক নারী (১৯), মিঠাপুকুর কাফ্রিখালের এক পুরুষ (৫০), পীরগঞ্জের এক কিশোর (১৫), গঙ্গাচড়া মধ্যপাড়ার এক পুরুষ , পূর্বশালবনের এক বৃদ্ধ (৬২), জেল রোডের এক শিশু (১২), রাধাবল্লভের এক পুরুষ (৫৫) ও গনেশপুরের এক পুরুষ (৩২)।

গাইবান্ধা জেলায় নতুন শনাক্তরা হলেন, সাঘাটা গোবিন্দপুরের এক যুবক (২৭) , গোবিন্দগঞ্জ মালাধরের এক নারী (৫০) ও পান্তপাড়ার এক যুবক (২৩)।রোববার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে রোববার পর্যন্ত রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা, ৪ হাজার ৩২৮ জন ও সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৪০ জন। মারা গেছেন ৭৩ জন।

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান