,

কঠোর লকডাউনে বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইটও

news-image

অনলাইন ডেস্ক : আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে কঠোর লকডাউন। এই লকডাউন চলাকালে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ হতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার (১১ এপ্রিল) কঠোর লকডাউনের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপনের ওপর নির্ভর করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান বলেন, সরকার কঠোর লকডাউন দিলে আমাদেরও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিতে হবে। যাত্রী যদি বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে না পারে তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু রেখে লাভ কী? সরকার কমপ্লিট শাডডাউন দিলে আমরাও ভাবছি সব ফ্লাইট বন্ধ করে দেবো। কারণ, যাত্রীরা তো বিমানবন্দরে আসতে পারবেন না। তারপরও লকডাউনের প্রজ্ঞাপন দেখি কী ধরনের বিধিনিষেধ থাকে।

যদি আন্তঃজেলা পরিবহন না চলে তাহলে অভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ থাকবে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

দ্বিতীয় দফায় সংক্রমণ বৃদ্ধি পেলে গত ৩ এপ্রিল থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয় বেবিচক। ইউরোপের দেশগুলো ছাড়াও আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। কঠোর লকডাউনে সব ধরনের ফ্লাইট বন্ধের দিকে যাচ্ছে সংস্থাটি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য