শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমতিহীন ওমরাহ পালনে সোয়া দুই লাখ টাকা জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে সীমিত পরিসরে ওমরাহ ব্যবস্থাপনা চালু রেখেছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। শুধুমাত্র টিকা নেওয়া ব্যক্তিরা অনুমতি সাপেক্ষে ওমরাহ পালনের সুযোগ পাবেন। আর অনুমোদন ছাড়া কেউ ওমরাহ পালন করলে ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া কেউ ওমরাহ পালন করলে তাকে ১০ হাজার রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৫ হাজার টাকা) জরিমান দিতে হবে।

বিবৃতিতে আরও জানান হয়, মহামারি শেষ হওয়া অথবা মানুষের চলাচল স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত এই ব্যবস্থাপনা চালু থাকবে। সার্বিক পরিস্থিতি তদারকির জন্য পবিত্র মসজিদ ও চারপাশের সড়কে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশ এবং ওমরাহ পালনের জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে অনুমতির জন্য আবেদন করতে হবে। আবেদন করতে চাইলে কোভিড টিকা নিতে হবে অথবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে রোগ প্রতিরোধ সক্ষমতার অবস্থা প্রদর্শন করতে হবে।

এর আগে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, রমজানে এক দিনে সর্বোচ্চ ৫০ হাজার মানুষ ওমরাহ করতে পারবেন। সর্বোচ্চ ১ লাখ মুসল্লি দৈনিক মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারবেন।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা