,

রাজধানীতে জেএমবির ভারপ্রাপ্ত আমীর গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমীর রেজাউল হক রেজা ওরফে তানভীর মাহমুদ শিহাবকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

শনিবার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রেজাউল বর্তমানে জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছাড়াও দাওয়া এবং বাইতুলমাল বিভাগের প্রধান। এছাড়াও তিনি জঙ্গি সংগঠনটির একমাত্র সূরা সদস্য।

পুলিশ জানিয়েছে, সর্বশেষ জেএমবির ভারপ্রাপ্ত আমীর ছিলেন ইঞ্জিনিয়ার খুরশিদ আলম। তিনি ২০১৮ সালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আবদুল মান্নান। তিনি জানান, রেজাউল একাধিক মামলার আসামি। তাকে সিটিটিসির হেফাজতে রয়েছেন। আগামীকাল (রোববার) তাকে আদালতে তোলা হবে।

২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলায় জড়িত রেজাউল ওই বছরই গ্রেফতার হয়েছিলেন।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য