শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেতুমন্ত্রীর বাড়িতে ঢুকে ২ পুলিশকে পিটিয়ে আহত

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এতে নেজাম উদ্দিন ও শোভন বড়ুয়া নামে ২ পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ওবায়দুল হক হৃদয় (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় ফেনী জেলার সোনাগাজী পৌরসভা ৭নং ওয়ার্ডের মৃত এমদাদুল হক মানিকের ছেলে।

শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত যুবক ও পুলিশ সদস্যদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে ওবায়দুল হক হৃদয় সিএনজি অটোরিকশাযোগে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজাম উদ্দিনের বুকে লাথি মেরে পুনরায় ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অপর পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহন করা সিএনজি অটোরিকশাসহ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় অপ্রকৃতিস্থ অভিযুক্ত যুবক হৃদয়কে শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

সূত্র :যুগান্তর 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা