,

বাংলাদেশ সফর স্থগিত পাকিস্তান যুবাদের

news-image

স্পোর্টস ডেস্ক : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। যৌথভাবে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি জানান, পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচিতে সিরিজটি আয়োজন করতে চান তারা।

তিনি বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো একটা সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। যখনই একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো পরিস্থিতি অনুকূলে মনে করব তখনই আমরা করে ফেলব। ’

এর আগে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রবিবার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবাদের। কিন্তু করোনা পরিস্থিতি কারণে পাকিস্তানের দলটির সফর পিছিয়ে যায় ছয় দিন। তবে আগামী ১৪ এপ্রিল থেকে দেশে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করলে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা