,

ফিলিস্তিনিদের সাহায্য তহবিল আটকে দিল দুই মার্কিন কংগ্রেসম্যান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিদের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রস্তাবিত সাহায্য তহবিল আটকে দিয়েছে আমেরিকার বিরোধী রিপাবলিকান দলের দুই প্রভাবশালী কংগ্রেসম্যান।

প্রেসিডেন্ট জো বাইডেন এই অর্থ অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় পাঠাতে চেয়েছিলেন।

শুক্রবার মার্কিন কংগ্রেসের কয়েকটি সূত্রের বরাত দিয়ে ‘দ্য হিল’ পত্রিকা এ তথ্য জানিয়েছে।
মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সিনেট কমিটির সদস্য জেমস রিশ এবং প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাককাউল সাড়ে সাত কোটি ডলারের তহবিল আটকে দেন। ফিলিস্তিনি জনগণের উন্নয়নের জন্য ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই তহবিল বরাদ্দ দিয়েছিলেন।

চরম ইসরাইলপন্থী নীতি অনুসরণের কারণে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ফিলিস্তিনিদের জন্য আমেরিকার পক্ষ থেকে অর্থ বরাদ্দ বাতিল করেছিলেন। কিন্তু চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন মোট ২৩ কোটি ৫০ লাখ ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করে। এই আটকে দেয়া সাড়ে সাত কোটি ডলার তারই অংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য