বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগের ১২ হাসপাতালে ৭০০ রোগীর চিকিৎসার ব্যবস্থা ,আইসিইউ বেড মাত্র ২৬

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের আট জেলায় দেড় কোটি মানুষের জন্য ১২টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে করোনার চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। এতে প্রায় ৭০০ করোনা রোগীকে চিকিৎসা নিতে পারবেন। বিভাগের আইসিইউ বেড রয়েছে মাত্র ২৬টি।এর মধ্যে রংপুরে ১০টি ও দিনাজপুরে ১৬টি। বিভাগের অন্য কোন জেলায় আইসিইউ নেই। অথচ প্রতিদিনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলায় করোনা রোগীদের চিকিৎসা দেয়ার জন্য ১২টি হাসপাতালে প্রায় ৭০০ বেডের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে রয়েছে ১০০টি শয্যা। এখানে আইসিইউ বেড রয়েছে মাত্র ১০টি। এসব বেড খালি পাওয়া দুষ্কর হয়ে পড়েছে।

এছাড়া রংপুর বক্ষ্যব্যাধি হাসপাতালে ২০ শয্যা, হারাগাছ ৩১ শয্যা হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে কোন আইসিইউ নেই। দিনাজপুরের এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যায় করোনার চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে আইসিইউ রয়েছে ১৬টি।এছাড়া দিনাজপুর জেলার বিরলে ২৫ শয্যা ও কাহারোলে ল্যাম্প হাসপাতালে ১০ শয্যায় করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে কোন আইসিইউ নেই।

কুড়িগ্রামে আধুনিক সদর হাসপাতালে ৫০ শয্যা, লালমনিরহাটের নার্সিং ইন্সটিটিউশনে ১২ শয্যা, লালমনিরহাট সরকারি হাসপাতালে ৫০ শয্যা, রেলওয়ে হাসপাতালে ২০ শয্যা, পঞ্চগড়ে চাইল্ড ওয়েল ফেয়ারে ৫০ শয্যা, ঠাকুরগাঁও টেকনিকেল স্কুল এন্ড কলেজে ১০০ শয্যা, গাইবান্ধার আনসার ট্রেনিং সেন্টারে ৮০ শয্যা ও নীলফামারী সরকারি হাসপাতালে ১০০ শয্যায় করোনার রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকলেও ওইসব চিকিৎসা কেন্দ্র কোন আইসিইউ নেই। ফলে গুরুতর অসুস্থ রোগী আইসিইউ’র সেবা না পেয়েই মৃত্যু বরণ করার আশঙ্কা রয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনের দেহে নমুনা পরীক্ষা করে ৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এপর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ১৭ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৬ হাজার ৭৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে একজন। এ পর্যন্ত মৃত্যু বরণ করেছেন ৩১৯ জন।

 

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান