,

দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : শনিবার রাজধানীতে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেন আইনমন্ত্রী। ছবি- পিআইডি

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নেওয়ার প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি মনে করি, দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।’

আজ শনিবার রাজধানীতে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় নাগরিকদের দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অনুরোধ জানান আইনমন্ত্রী।

Bangladesh Pratidin

কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে, সরকার অত্যন্ত কঠোর হবে

সম্প্রতি হেফাজতের কর্মসূচি প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে। দেশে কেউ অরাজকতা সৃষ্টি অথবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে, সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে।

তিনি বলেন, ‘জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য