,

১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

news-image

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা আগামী ১২ এপ্রিল শেষ হচ্ছে। শনিবার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।

এবারের বইমেলা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা ছিল। তবে ওইদিন থেকে সর্বাত্মক লকডাউন শুরুর ঘোষণা আসায় নির্ধারিত সময়ের দুইদিন আগেই বইমেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী।

এই সিদ্ধান্তের ফলে প্রকাশকেরা তাদের স্টল থেকে বই সরিয়ে নিতে ও গোছগাছ করার জন্য একদিন সময় পাবেন।

করোনা মহামারির নানা বাধা পেরিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয় এবারের বইমেলা। শুরুতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলার সময়সূচি ধার্য করা হলেও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মেলার সময় কমিয়ে সন্ধ্যা ৬টায় শেষ করার সিদ্ধান্ত হয়। এরপর দেশজুড়ে সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ করায় ফের বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনে বেলা ১২ট থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য