,

মামুনুলের পক্ষে পোস্ট দিয়ে এবার পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

news-image

নিউজ ডেস্ক : হেফাজত নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়ে এবার পদ হারালেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল আলাল।

বৃহস্পতিবার রাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, আলাল তার নিজের ফেসবুক আইডিতে মামুনুল হকের পক্ষে স্ট্যাটাস দিলে বিষয়টি নজরে আসে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। এরপর তাকে বহিষ্কার করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু জানান, হেফাজত নেতাকর্মীরা দেশজুড়ে যে তাণ্ডব ও নৈরাজ্য চালিয়েছে তাদের সঙ্গে সে হাত মিলিয়েছে।

সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য