,

অনলাইনে বিক্রি নয়, ক্রেতাদের রেস্তোরাঁয় বসিয়ে খাওয়াতে চান মালিকরা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সারাদেশ চলছে লকডাউন। লকডাউন চললেও হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়নি। তবে হোটেল-রেস্তোরাঁ খোলা থাকলেও ক্রেতাদের বসে খাওয়াতে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি নির্দেশনা মেনে অনলাইনে চলছে বিক্রি। এ অবস্থায় শুধু অনলাইনে বিক্রি নয়, স্বাস্থ্যবিধি মেনে ক্রেতাদের বসিয়ে খাওয়াতে চান হোটেল-রেস্তোরাঁর মালিকরা।

গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি নিজেদের এক বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছে। অন্যথায় মানবন্ধন কর্মসূচি পালন করার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের দাবির বিষয়ে সুস্পষ্টভাবে কোনো নির্দেশনা না এলে আগামী রবিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব ও দেশের ৬৪টি জেলা শহরের প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এছাড়া আসন্ন পবিত্র রমজান মাসে স্বাস্থ্যবিধি মেনে ইফতারি ও সাহ্‌রি বিক্রির সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য