,

ইসলামের টানে অভিনয় ছেড়ে দিলেন সাকিব খান

news-image

অনলাইন ডেস্ক : ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন বলিউড অভিনেত্রী সানা খান। নিজের ১৫ বছরের ক্যারিয়ার ছেড়ে ইসলামের পথে চলার ঘোষণা দিয়েছিলেন তিনি। এবার একই পথে হাঁটলেন ভারতীয় টিভি তারকা সাকিব খান। অভিনয় ছেড়ে ইসলাম ধর্মে মনোযোগী হওয়ার কথা জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন’র প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে ঘোষণা দিয়ে অভিনয় ছেড়ে ইসলাম ধর্মে মনোযোগী হওয়ার কথা বলেছেন সাকিব খান।

মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়ে সাকিব লিখেছেন, তিনি আর কখনো মডেলিং ও অভিনয় করবেন না। তিনি আরও লেখেন, ‘এমন নয় যে আমার হাতে কাজ নেই বলে অভিনয় ছাড়ছি। আমার হাতে ভালো ভালো প্রজেক্ট রয়েছে। কিন্তু এতে আল্লাহর সায় নেই… তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী।’


ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দিতে।’

সাকিব বলেন, ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন এবং আমাকে তিনি দ্বীনের পথে গ্রহণ করবেন।’

ইনস্টাগ্রামের দীর্ঘ পোস্টে সাকিব খান যে বক্তব্য দিয়েছেন, সেখানে টুপি পরে পবিত্র কোরআন শরিফ হাতে নিজের একটি স্থিরচিত্র যুক্ত করেছেন।

সাকিব খানের আগে অভিনয় ছেড়ে ধর্মের পথে ফিরেছেন বলিউড অভিনেত্রী সানা খান। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানেন তিনি। গত ২০ নভেম্বর ভারতের গুজরাটের সুরাটের বাসিন্দা মুফতি আনাসকে বিয়ে করেন সানা খান।

সেসময় সানা খান জানিয়েছিলেন, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য