,

ডি-৮ নেতাদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে চাপ সৃষ্টি করতে ডি-৮ দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮-এর চার দিনব্যাপী দশম শীর্ষ সম্মেলনের শেষ দিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এবারের সম্মেলন আয়োজক বাংলাদেশ। করোনাভাইরাসের কারণে ভার্চুয়াল প্ল্যাটফরমে এবারের সম্মেলন চলছে।

প্রধানমন্ত্রী বলেন, মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে ডি-৮ এর দেশগুলোকে বিভিন্ন খাতে আরও গভীর পারস্পারিক সম্পর্ক, যোগাযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, করোনার আগে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি ৮ শতাংশ ছিল। তবে করোনার কারণে বর্তমানে দেশের প্রবৃদ্ধি ৫.৪ শতাংশ, যা অন্য যেকোন দেশের তুলনায় বেশি।

তিনি আরো বলেন, দেশের অর্থনীতি, নারী শিক্ষা এবং তরুণ শক্তিকে কাজে লাগানোর জন্য সরকার তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন দিকে সফলতার সঙ্গে কাজ করছে। বাংলাদেশের নারীরা রাজনীতি থেকে শুরু করে সব পেশায় সমান দক্ষতার সঙ্গে কাজ করছে।

এবারের শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করার পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়া জোটের অন্য দেশগুলো হলো, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য