,

অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলকে নিয়ে যা বললেন মমতা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভার চতুর্থ দফা ভোটের নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে এসে দুই বিজেপি প্রার্থী অভিনেত্রী শ্রাবন্তী ও পায়েলকে নিয়ে কথা বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার তৃণমূলের শক্ত ঘাঁটি বেহালায় প্রচারে গিয়ে পদ্ম শিবিরের বিজেপির দুই প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ইঙ্গিত করে মমতা বলেন, ‘কোথা থেকে দুটোকে জুটিয়ে এনেছে? যারা টাকার জন্য বিক্রি হয়, তাদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।

একদা যে দুই অভিনেত্রী রাজ্যের শাসক দলের সুপ্রিমোর পাশে সুসজ্জিতভাবে একুশে জুলাইয়ের মঞ্চের শোভাবর্ধন করতেন, এমনকী অতীতে বহুবার ঘাসফুল শিবিরের হয়ে প্রচারও করতে দেখা গিয়েছে যাঁদের, বিধানসভা ভোটের আগে তাঁরাই গেরুয়া মন্ত্রে দীক্ষিত হয়েছেন। সক্রিয় রাজনীতির ময়দানে পা রেখেই নির্বাচনী টিকিট পেয়ে গিয়েছেন। বিজেপির সেই অভিনেত্রী দুই তারকা প্রার্থীদেরই বেহালায় (Behala) প্রচারে গিয়ে কটাক্ষ করলেন মমতা। সাফ জানিয়ে দিলেন, “!”

আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় ভোটগ্রহণের আগে আজ বৃহস্পতিবার ছিল প্রচারণার শেষ দিন। সেই প্রক্ষিতেই শেষ মুহূর্তে বেহালায় হাইভোল্টেজ প্রচার ছিল তৃণমূলের।

বেহালা পূর্বের প্রার্থী রত্না চট্টোপাধ্যায় এবং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য