,

‘মিস ওয়ার্ল্ড শ্রীলঙ্কা’কে গ্রেফতার

news-image

অনলাইন ডেস্ক : ‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণের জন্য দুই আসর আগের বিজয়ী ক্যারোলিন জুরিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ২০১৯ সালের বিজয়ী হন তিনি।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর জানায়। জানা গেছে, ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রবিবার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণের অভিযোগ রয়েছে।

বিবিসি জানিয়েছে, গত রবিবার কলম্বোর একটি থিয়েটারে ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়। ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। এ ঘটনায় ডি সিলভা মাথায় আঘাত পেয়েছেন।

সূত্র : বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য