,

রংপুরে অভিমানে ছেলের আত্মহত্যা, শোকে বাবার মৃত্যু

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুরে মা-বাবার ওপর অভিমান করে আব্বাস আলী নামে এক কিশোর আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে ঘটনার একদিন পর বাবার মৃত্যু হয়েছে।নিহত আব্বাস আলী ওই উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুরের মোজাম্মেল হকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে গত মঙ্গলবার সন্ধায় নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে আব্বাস মিয়া। পরদিন সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার বিকেলে বাবা মোজাম্মেল হকের মৃত্যু হয়। একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান। তিনি বলেন,একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। ছেলে আব্বাস আলীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাবা মোজাম্মেল হকের স্বাভাবিক মৃত্যু হওয়ায় ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য