শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিটি প্রতিমন্ত্রী নিলেন টিকার দ্বিতীয় ডোজ

news-image

নিউজ ডেস্ক : কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকাল ৯ টায বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে তিনি এ টিকা নেন। আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

২৮ জানুয়ারি টিকার প্রথম ডোজ নিয়েছিলেন প্রতিমন্ত্রী পলক।

উল্লেখ্য, আজ থেকে সারা দেশে একযোগে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। প্রথম দিনে এই ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। একই সঙ্গে টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম চলবে।

করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের এসএমএস করা হচ্ছে গতকাল থেকে। প্রথম ডোজ নেওয়া কেউ যদি এসএমএস নাও পান তিনিও টিকা নিতে পারবেন। তিনি যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখ থেকে দুই মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের ডাকা হয়েছে আজকে। এদিন দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন। গত ২৭ ও ২৮ জানুয়ারি উদ্বোধনী কার্যক্রমের আওতায় কয়েকজনকে টিকা দেওয়া হয়। তাদের অনেকে গত চার-পাঁচ দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেন্দ্রে বৃহস্পতিবার আটটি বুথে টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাতটি বুথে দ্বিতীয় ডোজের টিকা এবং একটি বুথে প্রথম ডোজের টিকা দেওয়া হচ্ছে।

গত ২৭ জানুয়ারি টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে বুধবার পর্যন্ত দেশে মোট টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৩৪ লাখ ৫৩ হাজার ২৯১ ও নারী ২১ লাখ ১৫ হাজার ৪১২ জন। তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে রিপোর্ট করেছেন মোট ৯৩৯ জন।

দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা